ইন্টারনেটে বিদ্বেষ, ট্রল ও গুজব নিয়ে ১৬ নভেম্বর পিস সামিট

১৩ নভেম্বর, ২০১৯ ১৫:৪৭  
আগামী ১৬ নভেম্বর আন্তর্জাতিক সহনশীলতার দিবস উপলক্ষে “পিস সামিট ৫” আয়োজন করেছে প্রেনিউর ল্যাব ট্রাস্ট এবং ইএমকে সেন্টার। সামিটে সহিংস উগ্রবাদ, বৈচিত্র্য, মানসিক সুস্থতা, অনলাইন সুরক্ষা এবং গুজবের বিরুদ্ধে লড়াই সহ সামাজিক সমস্যাগুলিকে নিয়ে আলোচনা করা হবে। অনুষ্ঠানে অতিথি ও বক্তা হিসেবে থাকবেন আমেরিকায় নিয়োজিত সাবেক বাংলাদেশি রাষ্ট্রদূত এম হুমায়ন কবির, ইএমকে সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক আসিফ উদ্দিন আহমেদ,  ইউএসএআইডির (USAID) অবিরোধ প্রজেক্ট রিসার্চ ডাইরেক্টর ডাঃ কারনা কোহেন, আইসিটি ডিভিশনের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট অফ এটুআই মানিক মাহমুদ, ইউ এন উইম্যান (UN Women) বাংলাদেশ এর সৈয়দা সামারা মুরতাদা প্রমুখ। এছাড়াও আমাদের "ফেক নিউজ প্রোপাগান্ডা এন্ড আইডেনটিফিকেসন" সেশনে থাকবেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা আয়েশা মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমের শিষ্টাচার এর উপর বক্তব্য রাখবেন ইউএনডিপি এর প্রকল্প কর্মকর্তা সিদ্ধার্থ গোস্বামী। অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন প্রীত রেজা,  সোলায়মান শুখন, নিশাত আনজুম সহ অনেকে। "বিউটি ইন ডাইভারসিটি" সেশনে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক প্রিয়াঙ্কা বোস,  লিপিং বাউনডারি প্রতিষ্ঠাতা শাগুফে হোসাইন, অহনিশ ফিল্মস সিইও হাসান আল বান্নাহ সাইমুম রেজা তালুকদার প্রমুখ। আয়োজন বিষয়ে প্রেনিউর ল্যাবের প্রতিষ্ঠাতা আরিফ নিজামী জানান, এবারের পিস সামিট এর সাথে একটি বিশেষ প্রতিযোগিতা “মোবাইল ফিল্ম এবং ফটোগ্রাফি চ্যালেঞ্জ” অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী এন্ট্রিগুলি পিস সামিটটিতে প্রদর্শিত হবে এবং পুরষ্কার দেওয়া হবে। শীর্ষ ৩ বিজয়ী মোট ৩০,০০০ টাকা মূল্যের নগদ পুরস্কার জিতবেন। সামিটে এ অংশ নিতে রেজিষ্ট্রেশন করতে হবে https://peace.digital/summit এই ঠিকানায়। ডিজিবাংলা/আএইচ